• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

নাম নিলে হয় মন পবিত্র অন্তিমে কল্যাণ – লিরিক্স – শাহ আব্দুল করিম

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ফোক গান » নাম নিলে হয় মন পবিত্র অন্তিমে কল্যাণ – লিরিক্স – শাহ আব্দুল করিম
নাম নিলে হয় মন পবিত্র অন্তিমে কল্যাণ
লা ইলাহা ইল্লাল্লাহু ঠিক রেখ ইমান ॥

নবি ওলিগণ
যুগে যুগে করলেন কত অসাধ্য সাধন
স্মৃতি মিটবে না কখন
কুদরতি ক্ষমতার বলে হয়ে বলিয়ান ॥

পিরানে পির
আবদুল কাদের জিলানি শাহ দস্তগির
সত্যের রাহাগির
রেখে গেলেন যে নজির ইতিহাস প্রমাণ ॥

খাজার দরবারে
আশেক যারা আপন হারা প্রেমের বাজারে
যেয়ে দেখ আজমিরে
হৃদয় খুলে প্রেমভরে গায় গুণগান ॥

বাবা শাহজালাল পির
বোরহানের আবেদনে সিলেটে হাজির
নিয়ে আল্লাহর জিকির
আল্লাহু আকবার ধ্বনি উঠিল আজান ॥

আল্লাহর ওলি যারা হয়
জন্ম-জ্বরা-যমযাতনা তাদের জন্য নয়
তারা হলেন মৃত্যুঞ্জয়
করিম কয় বুঝিবার বিষয় ওলি আউলিয়ার শান ॥
Category: ফোক গানTag: শাহ আব্দুল করিম
Previous Post:নবি এসে ঘুচালেন আঁধার – লিরিক্স – শাহ আব্দুল করিম
Next Post:ফুল ফুটিল বুগদাদে বুগদাদে ফুলের গন্ধ নিব বলে – লিরিক্স – শাহ আব্দুল করিম

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑