• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

মুর্শিদ বিনে এ ভুবনে কেউ নাই আপনা – লিরিক্স – শাহ আব্দুল করিম

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ফোক গান » মুর্শিদ বিনে এ ভুবনে কেউ নাই আপনা – লিরিক্স – শাহ আব্দুল করিম
মুর্শিদ বিনে এ ভুবনে কেউ নাই আপনা
মুর্শিদ নাম পরশমণি নাই যার তুলনা ॥

সময় থাকতে ভজিলাম না মুর্শিদের চরণ
রিপুর বশে হারাইলাম মহাজনের ধন
এখন কী করিব আর
নাম সম্বলে ধরলাম পাড়ি জানি না সাঁতার
সামনে অকূল পাথার
বাঁচি কী ডুবে মরি তার খবর জানি না ॥

এ সংসারে ভোজবাজি দিয়েছে ছেড়ে
মুর্শিদ নামের ঢেউ লেগেছে যার অন্তরে
ও যার মুর্শিদ কর্ণধার
তার নৌকা কি ডুবতে পারে ঝড়তুফানে আর?
সে পেয়েছে কিনার
দয়ার বলে কিনার মিলে নইলে মিলে না ॥

যারে করেছেন দয়া মুর্শিদ দয়াময়
দূর হইয়া গেল রে তার কাল সমনের ভয়
মুর্শিদ নাম যার সার
ছরকাত কবর ফুলসেরাতে ভয় কি আছে তার
সে হয়েছে উদ্ধার
করিম কয় দূর হলো তার ভবযন্ত্রণা ॥
Category: ফোক গানTag: শাহ আব্দুল করিম
Previous Post:শাহজালাল বাবার দোয়াতে – লিরিক্স – শাহ আব্দুল করিম
Next Post:দয়াল মুর্শিদ, তুমি বিনে কে আছে আমার – লিরিক্স – শাহ আব্দুল করিম

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑