• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

ওগো পাতকীর কাণ্ডারি দুরুদ সালাম ভেজি – লিরিক্স – শাহ আব্দুল করিম

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ফোক গান » ওগো পাতকীর কাণ্ডারি দুরুদ সালাম ভেজি – লিরিক্স – শাহ আব্দুল করিম
ওগো পাতকীর কাণ্ডারি
দুরুদ সালাম ভেজি
হয়ে করজোড়ি গো পাতকীর কাণ্ডারি ॥

দয়ার ভাণ্ডার তুমি আমি তো ভিখারি
কাঙাল জেনে কর দয়া
দাও হে চরণতরী গো পাতকীর কাণ্ডারি ॥

একূল সেকূল দুই কূলেতে ভরসা তোমারি
নামেতে কলঙ্ক রবে
ডুবে যদি মরি গো পাতকীর কাণ্ডারি ॥

আশিকের ধন পরশরতন তুমি হৃদয়বিহারী
খুলে দাও মোর আঁখির বন্ধন
একবার তোমায় হেরি গো পাতকীর কাণ্ডারি ॥

পাগল আবদুল করিম বলে এই মিনতি করি
দুই নয়ন ভরিয়া একবার
দেখে যেন মরি গো পাতকীর কাণ্ডারি ॥
Category: ফোক গানTag: শাহ আব্দুল করিম
Previous Post:নবি এসে দয়া করে দাও পাপীরে পদছায়া – লিরিক্স – শাহ আব্দুল করিম
Next Post:কে যাও রে সোনার মদিনায় – লিরিক্স – শাহ আব্দুল করিম

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑