• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

নবি এসে দয়া করে দাও পাপীরে পদছায়া – লিরিক্স – শাহ আব্দুল করিম

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ফোক গান » নবি এসে দয়া করে দাও পাপীরে পদছায়া – লিরিক্স – শাহ আব্দুল করিম
নবি এসে দয়া করে
দাও পাপীরে পদছায়া
আমি তোমার হয়ে থাকি
প্রাণপাখি
কিসের পুত্র কিসের জায়া ॥

পাপীর আশা পুরাও যদি
হও দরদি
নিজগুণে কর দয়া
যে তোমায় চায় সে যদি যায়
পড়ে রবে মাটির কায়া ॥

আসিয়া এ সংসারে
জন্মভরে
মানুষের দরদি হইয়া
সত্য তুমি মহান তুমি
কাঙালকে করেছ মায়া ॥

তাই তো ডাকি দয়াল বলে
হৃৎকমলে
রেখেছি ছবি আঁকিয়া
আঁধারে তুমি আলো
লাগল ভালো
ভুলবে করিম কী করিয়া ॥
Category: ফোক গানTag: শাহ আব্দুল করিম
Previous Post:নাম সম্বলে ছাড়লাম তরী অকূল সাগরে – লিরিক্স – শাহ আব্দুল করিম
Next Post:ওগো পাতকীর কাণ্ডারি দুরুদ সালাম ভেজি – লিরিক্স – শাহ আব্দুল করিম

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑