• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

নাম সম্বলে ছাড়লাম তরী অকূল সাগরে – লিরিক্স – শাহ আব্দুল করিম

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ফোক গান » নাম সম্বলে ছাড়লাম তরী অকূল সাগরে – লিরিক্স – শাহ আব্দুল করিম
নাম সম্বলে ছাড়লাম তরী
অকূল সাগরে
কূল দাও কি ডুবাইয়া মারো
যা লয় তোমার অন্তরে ॥

দয়াল আমার ভাঙা তরী
ভবসাগরে তুফান ভারি
প্রাণ কাপে ডরে
নিদানে বান্ধব তুমি
আমি আর ডাকব কারে ॥

যাদের নায়ের মাঝি ভালো
তারা সবাই চলে গেল
প্রেমের বাজারে
ভক্তজনের বিপদ কিসের
তুমি দয়া করো যারে ॥

দয়াল তোমার নিজগুণে
পাপী-তাপী কত জনে
নিলা সে পারে
তোমার নামেতে কলঙ্ক রবে
করিম যদি ডুবে মরে ॥
Category: ফোক গানTag: শাহ আব্দুল করিম
Previous Post:খুঁজিয়া পাইলাম না রে বন্ধু তুমি কোথায় থাক – লিরিক্স – শাহ আব্দুল করিম
Next Post:নবি এসে দয়া করে দাও পাপীরে পদছায়া – লিরিক্স – শাহ আব্দুল করিম

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑