• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

কে যাও রে সোনার মদিনায় – লিরিক্স – শাহ আব্দুল করিম

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ফোক গান » কে যাও রে সোনার মদিনায় – লিরিক্স – শাহ আব্দুল করিম
কে যাও রে সোনার মদিনায়
কই বিনয় করিয়া কাঙাল জানিয়া
নেও সঙ্গে করিয়া যদি মনে চায় ॥

না নিলে আমারে বলি সকাতরে
আমার সালাম কইও নবিজির রওজায়
হাসন-হোসেন দুইজনে মা জহুরার চরণে
আরও কইও সালাম আলী মর্তুজায় ॥

হজরত আবুবকর-ওসমান-ওমর
কইও সালাম মোর এ সবার পায়
ইয়ার আসহাব যত সালাম শত শত
একে একে জানাইও সবায় ॥

কাসেমের চরণে জয়নাল আবেদিনে
জানাইও সালাম বিবি সখিনায়
আবদুল করিম কয় কত যে মনে হয়
প্রাণপাখি মোর উড়ে যেতে চায় ॥
Category: ফোক গানTag: শাহ আব্দুল করিম
Previous Post:ওগো পাতকীর কাণ্ডারি দুরুদ সালাম ভেজি – লিরিক্স – শাহ আব্দুল করিম
Next Post:নবি এসে ঘুচালেন আঁধার – লিরিক্স – শাহ আব্দুল করিম

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑