• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

মনের বেদনা তুমি তো জান রে বন্ধু ওরে বন্ধু – লিরিক্স – শাহ আব্দুল করিম

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ফোক গান » মনের বেদনা তুমি তো জান রে বন্ধু ওরে বন্ধু – লিরিক্স – শাহ আব্দুল করিম
মনের বেদনা
তুমি তো জান রে বন্ধু ওরে বন্ধু
অন্যে জানে না
যা ইচ্ছা তা করো মোরে
কে করবে মানা ॥

জন্ম দিলা এ সংসারে
গরিব কৃষক পরিবারে
দারিদ্র্যের কবলে পড়ে কত লাঞ্ছনা
জানি না কী ইচ্ছা তোমার
দিলা অর্ধাহার-অনাহার
শিক্ষাদীক্ষা নেওয়া আমার
ভাগ্যে হলো না ॥

বসত করি কুঁড়েঘরে
কত কথা মনে পড়ে
বেঁচে থাকব কেমন করে করি ভাবনা
বাধ্য আছি তোমার মতে
চাই না আমি রাজা হতে
উজানধল গাছতলাতে
আছে ঠিকানা ॥

যা ইচ্ছা তা করো তুমি
তোমারে কী বলবো আমি
তুমি তো অন্তর্যামী সব তোমার জানা
বাউল আবদুল করিম বলে
এ জীবন অন্ত কালে
চরণছায়া পাব বলে
মনে বাসনা ॥
Category: ফোক গানTag: শাহ আব্দুল করিম
Previous Post:বৃক্ষ নিয়ে ভাবছি এবার বাউল সবাই – লিরিক্স – শাহ আব্দুল করিম
Next Post:জ্ঞানী গুনী সবাই বলেন মুক্তি আসে মানবতায় – লিরিক্স – শাহ আব্দুল করিম

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑