• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

জ্ঞানী গুনী সবাই বলেন মুক্তি আসে মানবতায় – লিরিক্স – শাহ আব্দুল করিম

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ফোক গান » জ্ঞানী গুনী সবাই বলেন মুক্তি আসে মানবতায় – লিরিক্স – শাহ আব্দুল করিম
জ্ঞানী গুনী সবাই বলেন
মুক্তি আসে মানবতায়
মানবতা বিনে রে মন
ধর্ম-কর্ম বিফলে যায় ॥

মানুষ হয় সৃষ্টির সেরা
তার তুলনা পাবে কোথায়
সেই মানুষকে আঘাত করে
লাভ হবে কি উপাসনায় ॥

আসল কথা ভুলে গিয়ে
দিন গেল মোর অবহেলায়
আমি আমার মূল্য দেই না
ঠেকছি ভবের লোভ লালসায় ॥

জংলি পাখি পোষ মানে না
বন্দি নয় সে ভবের মায়ায়
দুদিন পরে যাবে উড়ে
খাঁচার পাখি রয় না খাঁচায় ॥

থাকতে ঘরে চিনলে না রে
মুল হারালে ভবের নেশায়
আবদুল করিম ভাবছে বসে
ভবের জনম বিফলে যায় ॥
Category: ফোক গানTag: শাহ আব্দুল করিম
Previous Post:মনের বেদনা তুমি তো জান রে বন্ধু ওরে বন্ধু – লিরিক্স – শাহ আব্দুল করিম
Next Post:আমার দেশে কেন আমি কাঙাল হলেম রে – লিরিক্স – শাহ আব্দুল করিম

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑