• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

বৃক্ষ নিয়ে ভাবছি এবার বাউল সবাই – লিরিক্স – শাহ আব্দুল করিম

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ফোক গান » বৃক্ষ নিয়ে ভাবছি এবার বাউল সবাই – লিরিক্স – শাহ আব্দুল করিম
বৃক্ষ নিয়ে ভাবছি এবার বাউল সবাই
আমরা হই চারণ বাউল গণমানুষের গান গাই ॥

হয়েছে গাছ হবে আরো লাগাও সবাই যত পারো
বৃক্ষ নিধন বন্ধ করো সবার কাছে বলে যাই ॥

গাছে কত ফল ধরে মানুষে খায় সমাদরে
ঔষধাদি তৈয়ার করে রোগ হলে আমরা খাই ॥

দেখ না আপন বিচারে অক্সিজেন দেয় সবারে
গাছ বিনা জীব বাঁচে না রে জ্ঞাণী গুণী বলেন তাই ॥

স্বার্থপরগণ স্বার্থের তরে কলের বোমা তৈয়ার করে
বোমা ছাড়ে মানুষ মারে আমরা সবাই বাঁচতে চাই ॥

ভুলিও না মনের হেলায় বাউল আবদুল করিমে গায়
বৃক্ষ মোদের জীবন বাঁচায় এ ছাড়া যে উপায় নাই ॥
Category: ফোক গানTag: শাহ আব্দুল করিম
Previous Post:শাকশবজি ফলাইও গো কই গো মা-বইন সবার কাছে – লিরিক্স – শাহ আব্দুল করিম
Next Post:মনের বেদনা তুমি তো জান রে বন্ধু ওরে বন্ধু – লিরিক্স – শাহ আব্দুল করিম

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑