• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

শাকশবজি ফলাইও গো কই গো মা-বইন সবার কাছে – লিরিক্স – শাহ আব্দুল করিম

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ফোক গান » শাকশবজি ফলাইও গো কই গো মা-বইন সবার কাছে – লিরিক্স – শাহ আব্দুল করিম
শাকশবজি ফলাইও গো
কই গো মা-বইন সবার কাছে
ফলাইয়া সব খাইতে হবে
আগের দিন কি আছে গো ॥

শাকশবজি আনাজ-তরকারির
অভাব পড়িয়াছে
পেট ভরে খাইতে পারি না
দুঃখে কি জান বাঁচে গো ॥

মাছে ভাতে হয় বাঙালি
প্রবাদ বাক্য আছে
মাছের দেশে মাছ মিলে না
কী বলবো কার কাছে গো ॥

দই দুগ্ধের অভাব ছিল না
সে দিন গেছে পাছে
গরিব যারা সর্বহারা
চাইলে তখন পাইছে গো ॥

বাউল আবদুল করিম বলে
আর কী হবে পাছে
জীবনে দেখছি না যেতা
আল্লায় দেখাইতেছে গো ॥
Category: ফোক গানTag: শাহ আব্দুল করিম
Previous Post:নাইয়া রে, বাংলার নাও সাজাইয়া যাবো আমরা বাইয়া – লিরিক্স – শাহ আব্দুল করিম
Next Post:বৃক্ষ নিয়ে ভাবছি এবার বাউল সবাই – লিরিক্স – শাহ আব্দুল করিম

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑