• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

সুদিন আসবে সুদিন আসবে রে কাজ করিলে – লিরিক্স – শাহ আব্দুল করিম

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ফোক গান » সুদিন আসবে সুদিন আসবে রে কাজ করিলে – লিরিক্স – শাহ আব্দুল করিম
সুদিন আসবে
সুদিন আসবে রে কাজ করিলে
মর্ম বুঝে কর্ম কর
মিলিয়া সকলে ॥

এই স্বাধীন বাংলার মাটি
সোনা হতে আরো খাঁটি
বুঝে দেখ মোটামুটি
যত্নে রত্ন ফলে ॥

ধান সবিয়া পাড় হইতেছে
আলু বাদাম মাটির নিচে
চা-বাগান অনেক রয়েছে
আখ ফলে গম ফলে ॥

নারিকেল সুপারি আছে
মাছ ফলে জলের নিচে
কত খনিজসম্পদ পাওয়া গেছে
তেল মিলে গ্যাস মিলে ॥

বালি পাথর সিমেন্ট আছে
বন বাঁশে কাগজ হইতেছে
সুষম বণ্টনের অভাব
আবদুল করিম বলে ॥
Category: ফোক গানTag: শাহ আব্দুল করিম
Previous Post:দেশ এবং মানুষের যদি চাও উন্নতি – লিরিক্স – শাহ আব্দুল করিম
Next Post:ওরে চাষি ভাই শক্ত হাতে লাঙ্গল ধরা চাই – লিরিক্স – শাহ আব্দুল করিম

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑