• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

ওরে চাষি ভাই শক্ত হাতে লাঙ্গল ধরা চাই – লিরিক্স – শাহ আব্দুল করিম

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ফোক গান » ওরে চাষি ভাই শক্ত হাতে লাঙ্গল ধরা চাই – লিরিক্স – শাহ আব্দুল করিম
ওরে চাষি ভাই শক্ত হাতে লাঙ্গল ধরা চাই
যত্ন বলে রত্ন ফলে পরিশ্রমে প্রাণ বাঁচাই ॥

উৎপাদনের প্রয়োজনে চলো এবার সর্বজনে
মাটি সনে মনে প্রাণে আমরা করি লড়াই ॥

কৃষক মজুর সবাই মিলে আছি বাংলা মায়ের কোলে
পরিশ্রমে সোনা ফলে তবে কেন দুঃখ পাই ॥

মাছ ফলাও গাছ লাগাও যত পারো শবজি ফলাও
পাট ফলাও তুলা ফলাও ধান সরিষা বুট কালাই ॥

কাজ করে যাও মনোবলে কষক মজুর তাঁতি জেলে
বাউল আবদুল করিম বলে এ ছাড়া আর উপায় নাই ॥

[কালনীর ঢেউ]
Category: ফোক গানTag: শাহ আব্দুল করিম
Previous Post:সুদিন আসবে সুদিন আসবে রে কাজ করিলে – লিরিক্স – শাহ আব্দুল করিম
Next Post:সুসময়ে ছাড়ো নৌকা বেলা বয়ে যায় – লিরিক্স – শাহ আব্দুল করিম

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑