• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

দেশ এবং মানুষের যদি চাও উন্নতি – লিরিক্স – শাহ আব্দুল করিম

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ফোক গান » দেশ এবং মানুষের যদি চাও উন্নতি – লিরিক্স – শাহ আব্দুল করিম
দেশ এবং মানুষের যদি চাও উন্নতি
গ্রামে গ্রামে গড়ো সমবায় সমিতি ॥

বিভেদ ভুলে যাও একে অন্যের হয়ে সাথি
এক হয়ে দাঁড়াও দেশের সম্পদ বাড়াও
সমবেত কণ্ঠেতে গাও সমবায় গীতি ॥

মৌমাছির দলে মৌচক্র তৈয়ার করে
অতি কৌশলে তারা এক যোগে মিলে
মধুর সন্ধান ফুলে ফুলে করে দিবারাতি ॥

একতার কী বল জ্যৈষ্ঠ-আষাঢ় মাসে যখন
আসে নতুন জল তখন পিপীলিকার দল
একযোগে ভাসে সকল নিয়ে প্রেমপ্রীতি ॥

ওরে দিনমজুরের দল মিলে মিশে চেষ্টা কর
হইবে মঙ্গল তোদের একতাই সম্বল
গ্রহণ কর হয়ে সরল সমবায় পদ্ধতি ॥

আবদুল করিম কয় কোন পথে ভবিষ্যৎ উজ্জ্বল
খুঁজে নিতে হয় নইলে যায় না কালের ভয়
অজ্ঞানতার অন্ধকারে জ্বালাও জ্ঞানের বাতি ॥
Category: ফোক গানTag: শাহ আব্দুল করিম
Previous Post:আজ প্রথম মে দিবসে – লিরিক্স – শাহ আব্দুল করিম
Next Post:সুদিন আসবে সুদিন আসবে রে কাজ করিলে – লিরিক্স – শাহ আব্দুল করিম

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑