• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

আজ প্রথম মে দিবসে – লিরিক্স – শাহ আব্দুল করিম

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ফোক গান » আজ প্রথম মে দিবসে – লিরিক্স – শাহ আব্দুল করিম
আজ প্রথম মে দিবসে
পুরান নতুন দুঃখ ব্যথা
কত কথা মনে আসে ॥

দেখ সবাই বিচার করে
নূতন হিসাব নূতন করে
ফিরে আসে বারে বারে
বিশ্বের ইতিহাসে।
মজুর গড়ে দিল প্রাসাদ
থেকে উপবাসে
কৃষক ধরিয়া লাঙ্গল
সৃজিল ধন আপন দেশে ॥

দুর্বলের যা সম্বল ছিল
প্রতারক তা কেড়ে নিল
এখন কী করিবে বলো
দাঁড়াবে কার পাশে
লড়াই করে বাঁচতে হবে
হবে না আপোসে
মুক্তিকামী আছ যারা
চলতে হবে সৎসাহসে ॥

এই মাটিতে হবে চাষ
লড়াই ছাড়া নাই অবকাশ
শোষণের নাগপাশ
কাটবে নইলে কিসে।
প্রভাতের পূর্বে আঁধার
ঘন হয়ে আসে
করিম বলে তাহার পরে
আকাশে লাল সূর্য ভাসে ॥
Category: ফোক গানTag: শাহ আব্দুল করিম
Previous Post:দয়াময় নামটি তোমার গিয়াছে জানা – লিরিক্স – শাহ আব্দুল করিম
Next Post:দেশ এবং মানুষের যদি চাও উন্নতি – লিরিক্স – শাহ আব্দুল করিম

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑