• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

কর্মফেরে বারে বারে ঘোর আঁধারে পড়ে যাই – লিরিক্স – শাহ আব্দুল করিম

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ফোক গান » কর্মফেরে বারে বারে ঘোর আঁধারে পড়ে যাই – লিরিক্স – শাহ আব্দুল করিম
কর্মফেরে বারে বারে ঘোর আঁধারে পড়ে যাই
আমরা দেশের মজুর চাষি স্বাধীনতা নাই ॥

আড়াইশত বৎসর গেল ব্রিটিশের শাসনে ভাই
ব্রিটিশ গেল স্বরাজ এল গরিবের কপালে ছাই ॥

পথ ভুলিয়া ধর্ম নিয়া মারামারি লেগে যাই
দুইয়েরই হইল ক্ষতি কার দুঃখ কারে জানাই ॥

মুসলিম লীগ হয়ে যখন পাকিস্তানি স্বাধীন পাই
শাসন-শোষণ করতে তখন আসিলেন মুসলমান ভাই ॥

খ্রিস্টান গেল মুসলিম এল কাজে কোনো প্রভেদ নাই
মুসলিম লীগের ভাঙা লেন্টন তখন যে আমরা নিভাই ॥

কাড়াকাড়ি মারামারি চলিল স্বার্থের লড়াই
সামরিক শাসনে তখন আরো দশ বৎসর কাটাই ॥

তারপরে ইয়াহিয়া এল দাজ্জালের ছোটো ভাই
লাখো লাখো মানুষ মারে মা-বোনের আর ইজ্জত নাই ॥

মুজিবের নেতৃত্বে তখন চলিল পাল্টা লড়াই
মানুষের নয় শোষিতের নয় বাংলার স্বাধীনতা পাই ॥

জন্ম নিয়েছি যখন সবাই মিলে বাঁচতে চাই
করিম কয় দুঃখের বিষয় গরিবের গান আমি গাই ॥

[কালনীর ঢেউ]
Category: ফোক গানTag: শাহ আব্দুল করিম
Previous Post:বেহেস্ত ধনীর জন্য রয় গরিবের নাই অধিকার – লিরিক্স – শাহ আব্দুল করিম
Next Post:ঈদ এসেছে দুঃখ দিতে গরিবের মনে – লিরিক্স – শাহ আব্দুল করিম

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑