• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

বেহেস্ত ধনীর জন্য রয় গরিবের নাই অধিকার – লিরিক্স – শাহ আব্দুল করিম

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ফোক গান » বেহেস্ত ধনীর জন্য রয় গরিবের নাই অধিকার – লিরিক্স – শাহ আব্দুল করিম
বেহেস্ত ধনীর জন্য রয় গরিবের নাই অধিকার
স্বচক্ষে দেখিলাম যাহা গরিব হলে দোযখ তার ॥

গরিবের নাই পাকাবাড়ি চেয়ার-টেবিল-টোল-আলমারি
গরিবের নাই পালঙ পিঁড়ি ভাঙা ঘর ভাঙা যে দ্বার ॥

সাহেব-বাবু গরিবরা নয় কুলি-মজুর গরিবরা হয়
দুঃখ কষ্ট গরিবে সয় করে না জুলুম অত্যাচার ॥

ধনীদের আমিরানা বলেন গরিব ভালো না
হারাম-হালাল বোঝে না ধার ধারে না নামাজ-রোজার ॥

গরিব হয় খোদার দুশমন, না হলে কি এই জ্বালাতন
আবদুল করিম বলে রে মন টাকা ভবে হয় মূলাধার ॥

[কালনীর ঢেউ]
Category: ফোক গানTag: শাহ আব্দুল করিম
Previous Post:এ দেশে স্বার্থপরদের চলেছে রঙের খেলা – লিরিক্স – শাহ আব্দুল করিম
Next Post:কর্মফেরে বারে বারে ঘোর আঁধারে পড়ে যাই – লিরিক্স – শাহ আব্দুল করিম

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑