• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

এ দেশে স্বার্থপরদের চলেছে রঙের খেলা – লিরিক্স – শাহ আব্দুল করিম

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ফোক গান » এ দেশে স্বার্থপরদের চলেছে রঙের খেলা – লিরিক্স – শাহ আব্দুল করিম
এ দেশে স্বার্থপরদের
চলেছে রঙের খেলা
কোনো কাজে গেলেই বলে
ঘুষ দেলা, কী জ্বালা ॥

ঘুষের লেনা দেনা ভাই
গোপনে হইত তাই
এখন কোনো ভয়ভীতি নাই
চলছে ঘুষ খোলামেলা ॥

সুদ-ঘুষে লিপ্ত যারা
স্বর্গসুখে আছে তারা
কৃষক মজুর মেহনতিরা
উপায় নাই তাদের বেলা ॥

আছে যারা স্বার্থের নেশায়
স্বার্থের সন্ধান তারাই পায়
অবৈধ স্বার্থ যারা চায়
তারা শয়তানের চেলা ॥

স্বাধীন হয়ে বাঁচতে চাইলাম
জীবনে কত গান গাইলাম
সুখের আশায় দুঃখ পাইলাম
এখন যে আর নাই বেলা ॥

বাউল আবদুল করিম ভাবে
জনগণ অধিকার পাবে
অসুরশক্তি নিপাত যাবে
আসবে রে ভীষণ ঠেলা ॥
Category: ফোক গানTag: শাহ আব্দুল করিম
Previous Post:শক্তিসম্পদ আছে যাদের দেশের মালিক তারাই হয় – লিরিক্স – শাহ আব্দুল করিম
Next Post:বেহেস্ত ধনীর জন্য রয় গরিবের নাই অধিকার – লিরিক্স – শাহ আব্দুল করিম

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑