• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

শক্তিসম্পদ আছে যাদের দেশের মালিক তারাই হয় – লিরিক্স – শাহ আব্দুল করিম

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ফোক গান » শক্তিসম্পদ আছে যাদের দেশের মালিক তারাই হয় – লিরিক্স – শাহ আব্দুল করিম
শক্তিসম্পদ আছে যাদের
দেশের মালিক তারাই হয়
মনে মনে ভাবি দেশ গরিবের নয়
দুঃখের বিষয় ॥

কৃষক মজুর মেহনতিগণ
যাদের শ্রমে হয় উৎপাদন
নিরাশার আঁধারে এখন
কত দুঃখ কষ্ট সয় ॥

ভাঙাগড়া দেখলাম কত
দেখে হলেম মর্মাহত
মিষ্ট বাণী বলুক যত
লঙ্কা গেলেই রাক্ষস হয় ॥

চলেছে জুলুম অত্যাচার
নাই ধর্ম নাই সুবিচার
আবদুল করিম ভাবছে এবার
চারিদিকে টাকার জয় ॥
Category: ফোক গানTag: শাহ আব্দুল করিম
Previous Post:রক্ত দিয়ে স্বাধীন হলেম দুর্দশা কেন যায় না – লিরিক্স – শাহ আব্দুল করিম
Next Post:এ দেশে স্বার্থপরদের চলেছে রঙের খেলা – লিরিক্স – শাহ আব্দুল করিম

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑