• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

রক্ত দিয়ে স্বাধীন হলেম দুর্দশা কেন যায় না – লিরিক্স – শাহ আব্দুল করিম

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ফোক গান » রক্ত দিয়ে স্বাধীন হলেম দুর্দশা কেন যায় না – লিরিক্স – শাহ আব্দুল করিম
রক্ত দিয়ে স্বাধীন হলেম
দুর্দশা কেন যায় না?
শোষিতগণ বেঁচে থাকুক
শোষক তাহা চায় না ॥

কৃষক-মজুরের বলে
এই দেশে সোনা ফলে
তারা ভাসে চোখের জলে
ক্ষুধায় অন্ন পায় না ॥

চেয়েছিলাম প্রেমপ্রীতি
পেয়েছি ভয়-ভীতি
চলেছে বৈষম্যনীতি
কেউ খায় কেউ খায় না ॥

বাউল আবদুল করিম বলে
স্বার্থপর শোষক দলে
ব্যক্তি স্বার্থ নিয়ে চলে
সমষ্টির গান গায় না ॥
Category: ফোক গানTag: শাহ আব্দুল করিম
Previous Post:মনে মনে ভাবিতেছি এখন আমি কোথায় যাই – লিরিক্স – শাহ আব্দুল করিম
Next Post:শক্তিসম্পদ আছে যাদের দেশের মালিক তারাই হয় – লিরিক্স – শাহ আব্দুল করিম

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑