• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

মনে মনে ভাবিতেছি এখন আমি কোথায় যাই – লিরিক্স – শাহ আব্দুল করিম

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ফোক গান » মনে মনে ভাবিতেছি এখন আমি কোথায় যাই – লিরিক্স – শাহ আব্দুল করিম
মনে মনে ভাবিতেছি
এখন আমি কোথায় যাই
অষ্টপাশে বাধা আছি
মরণ বিনে মুক্তি নাই ॥

জন্ম নিয়া আসলে পরে
বাঁচতে সবাই আশা করে
তথাপি সকলেই মরে
স্বচক্ষে যা দেখতে পাই ॥

দুঃখে গড়া জীবন আমার
তাই তো দুঃখ গেল না আর
গান গাওয়া হয়েছে সার
এ ছাড়া যে উপায় নাই ॥

যতই বাঁচতে চেয়েছি
ততই দুঃখ পেয়েছি
দুঃখের কত গান গেয়েছি
শুনবে কে, সেই মানুষ নাই ॥

দেখলাম কত ধনী-মানী
মন জানে আর আমি জানি
মুখে বলে মিষ্ট বাণী
আসলে ঠগের গোসাই ॥

করিমের মনের কথা
বলতে চাই না যথা তথা
নিজে খাইলাম নিজের মাথা
অন্তিম কালে মুক্তি চাই ॥
Category: ফোক গানTag: শাহ আব্দুল করিম
Previous Post:ভয় করো না এক হয়ে যাও মজুর চাষির দল – লিরিক্স – শাহ আব্দুল করিম
Next Post:রক্ত দিয়ে স্বাধীন হলেম দুর্দশা কেন যায় না – লিরিক্স – শাহ আব্দুল করিম

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑