• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

ভয় করো না এক হয়ে যাও মজুর চাষির দল – লিরিক্স – শাহ আব্দুল করিম

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ফোক গান » ভয় করো না এক হয়ে যাও মজুর চাষির দল – লিরিক্স – শাহ আব্দুল করিম
ভয় করো না এক হয়ে যাও
মজুর চাষির দল
জুলুম শোষণ দূর করিতে
প্রতিজ্ঞাতে হও অটল ॥

কৃষক মজুরের বলে
সোনার দেশে সোনা ফলে
চুষে নেয় শোষকের দলে
জানে কত কলকৌশল ॥

স্বার্থভোগী শোষক যারা
মানবরূপী রাক্ষস তারা
হইয়া সর্বস্বহারা
গরিব হইল রসাতল ॥

একতার বল বুকে নিয়া
করিম বলে চল আগাইয়া
আল্লা-ভগবান বলিয়া
ঢালিস না আর চোখের জল ॥
Category: ফোক গানTag: শাহ আব্দুল করিম
Previous Post:বড় ভাবী গো, আমারে ঠেকাইছন আলায় – লিরিক্স – শাহ আব্দুল করিম
Next Post:মনে মনে ভাবিতেছি এখন আমি কোথায় যাই – লিরিক্স – শাহ আব্দুল করিম

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑