• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

বড় ভাবী গো, আমারে ঠেকাইছন আলায় – লিরিক্স – শাহ আব্দুল করিম

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ফোক গান » বড় ভাবী গো, আমারে ঠেকাইছন আলায় – লিরিক্স – শাহ আব্দুল করিম
বড় ভাবী গো, আমারে ঠেকাইছন আলায়
আমি খালি চিন্তা করি আমি কিছু করবার নায়
একে তো অভাবের সংসার জমানা কঠিন
খাইয়া বাইচ্চা চলা যায় না করিতে হয় ঋণ ॥

মা-বাপ যেমন পাগল রাতদিন
ভাবেন খালি আমার দায়
মা-বাপের গলার কাঁটা আমি অভাগিনী
জন্মিয়া মরলাম না কেনে ভাবি দিনরজনী
দামান্দের যে দাম শুনি
শুনলে কানে ধুমা যায় ॥

ইদিগেও তিন-চারখানো বাবাজান গেলা
কম-দামেনি জামাই মিলে খুঁজিয়া চাইলা
ছনের ঘরে থাকে জামাই
তবু টেলিভিশন চায় ॥

কী পাপ করলাম গো ভাবী মাইয়া জন্ম লইয়া
মা-বাপের ডাকাতি করলাম জনমের লাগিয়া
জমি বেইচ্চা দিলে বিয়া
শেষে তাদের কী উপায় ॥

নারী-পুরুষ সমান অধিকার শুনি শুনার শোনা
এই ব্যাপারে কী করা যায় তাই করি ভাবনা
করিম কয় দুঃখের বিষয়
মাইয়ার বাপ যে নিরুপায় ॥
Category: ফোক গানTag: শাহ আব্দুল করিম
Previous Post:স্বাধীন দেশে মানুষের অধিকার চাই – লিরিক্স – শাহ আব্দুল করিম
Next Post:ভয় করো না এক হয়ে যাও মজুর চাষির দল – লিরিক্স – শাহ আব্দুল করিম

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑