• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

স্বাধীন দেশে মানুষের অধিকার চাই – লিরিক্স – শাহ আব্দুল করিম

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ফোক গান » স্বাধীন দেশে মানুষের অধিকার চাই – লিরিক্স – শাহ আব্দুল করিম
স্বাধীন দেশে মানুষের
অধিকার চাই
সমানভাবে দেখতে হবে
নারী-পুরুষ প্রভেদ নাই ॥

জীবন পায় মায়ের উদরে
ভবে আসে তাহার পরে
সেবাযত্ন মায়ে করে
স্বচক্ষে যা দেখতে পাই ॥

সেবাতে মহাপুণ্য হয়
আঘাত করলে পাপ যে নিশ্চয়
সর্বধর্মে একই কথা কয়
বিচার করে দেখ তাই ॥

সেবক হয় নারী জাতি
সবসময় সেবাতে ব্রতী
বিদ্বেষ কেন তাদের প্রতি
বলো এবার জানতে চাই ॥

পুরুষ অহংকার করে
নারীর উপর এসিড মারে
অপহরণ ধর্ষণ করে
পত্রিকাতে খবর পাই ॥

শিক্ষাদীক্ষা পালন করা
হয় না মাতাপিতা ছাড়া
অকৃতজ্ঞ হবে যারা
করিম বলে মুক্তি নাই ॥
Category: ফোক গানTag: শাহ আব্দুল করিম
Previous Post:হারা জিনিস ফিরে পাবে একযোগে সব চল রে চল – লিরিক্স – শাহ আব্দুল করিম
Next Post:বড় ভাবী গো, আমারে ঠেকাইছন আলায় – লিরিক্স – শাহ আব্দুল করিম

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑