• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

ঈদ এসেছে দুঃখ দিতে গরিবের মনে – লিরিক্স – শাহ আব্দুল করিম

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ফোক গান » ঈদ এসেছে দুঃখ দিতে গরিবের মনে – লিরিক্স – শাহ আব্দুল করিম
ঈদ এসেছে দুঃখ দিতে
গরিবের মনে
ধনী সবাই সাজবে নতুন
বেশভূষণে ॥

জবাই করবে গরু-খাসি
ধনীর মুখে ফুটবে হাসি
গরিব কাঙাল উপবাসী
কাঁদবে গোপনে ॥

বসত করে ভাঙা ঘরে
অর্ধাহার-অনাহার করে
ছিঁড়া বসন অঙ্গে পরে
দুঃখের দিন গনে ॥

দেখে এই বৈষম্যনীতি
ভালো নয় মতিগতি
করিমের দুঃখের আরতি
কেবা তা শোনে ॥
Category: ফোক গানTag: শাহ আব্দুল করিম
Previous Post:কর্মফেরে বারে বারে ঘোর আঁধারে পড়ে যাই – লিরিক্স – শাহ আব্দুল করিম
Next Post:ঈদ আসলে কি দুঃখ দিতে – লিরিক্স – শাহ আব্দুল করিম

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑