• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

স্বাধীন দেশে মানুষের স্বাধীনতা নাই – লিরিক্স – শাহ আব্দুল করিম

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ফোক গান » স্বাধীন দেশে মানুষের স্বাধীনতা নাই – লিরিক্স – শাহ আব্দুল করিম
স্বাধীন দেশে মানুষের
স্বাধীনতা নাই
শোষকের হয়েছে বিজয়
শোষিতগণ বাঁচতে চাই ॥

শোষিত বঞ্চিত যারা
কৃষক মজুর সর্বহারা
নিরাশার আঁধারে তারা
বাস্তবে যা দেখতে পাই ॥

ঘুষ দূর্নীতি স্বজনপ্রীতি
চলছে বৈষম্যনীতি
সন্ত্রাস চুরি ডাকাতি
অবাধে চলেছে তাই ॥

শোষণমুক্তি চেয়েছিল
ত্রিশ লক্ষ লোক জীবন দিল
স্বৈরাচারে সুযোগ নিল
গরিবের কপালে ছাই ॥

পড়েছি ঘোর আঁধারে
দিনে দিনে দুঃখ বারে
মনের দুঃখ বল কারে
করিম বলে কোথায় যাই ॥
Category: ফোক গানTag: শাহ আব্দুল করিম
Previous Post:বর্তমান সমাজের ভাব দেখে ভয় পাই – লিরিক্স – শাহ আব্দুল করিম
Next Post:গরিবের স্বাধীনতা আসবে কখন – লিরিক্স – শাহ আব্দুল করিম

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑