• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

বর্তমান সমাজের ভাব দেখে ভয় পাই – লিরিক্স – শাহ আব্দুল করিম

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ফোক গান » বর্তমান সমাজের ভাব দেখে ভয় পাই – লিরিক্স – শাহ আব্দুল করিম
বর্তমান সমাজের
ভাব দেখে ভয় পাই
স্বার্থ নিয়ে মারামারি
দয়ামায়া নাই ॥

স্বার্থের কথা বলব কত
ব্যক্তিগত দলগত
চলেছে অবিরত
স্বচক্ষে যা দেখিতে পাই ॥

ধর্মকথা মুখে বলি
স্বার্থ হলে আগে চলি
কথাবার্তায় আলার ওলি
আসলে ঠগের গোসাই ॥

দেশের ধনীমানীগণ
মানুষ হয় তারা কয়জন
জনগণ মিলে সর্বক্ষণ
তাদেরই গুণগান গাই ॥

টাকা হলে সব কিছু হয়
এছাড়া অন্য কিছু নয়
টাকা হলো মূল বিষয়
সবাই যখন টাকা চাই ॥
Category: ফোক গানTag: শাহ আব্দুল করিম
Previous Post:জনসমুদ্রে নতুন জোয়ার এল রে – লিরিক্স – শাহ আব্দুল করিম
Next Post:স্বাধীন দেশে মানুষের স্বাধীনতা নাই – লিরিক্স – শাহ আব্দুল করিম

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑