• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

জনসমুদ্রে নতুন জোয়ার এল রে – লিরিক্স – শাহ আব্দুল করিম

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ফোক গান » জনসমুদ্রে নতুন জোয়ার এল রে – লিরিক্স – শাহ আব্দুল করিম
জনসমুদ্রে নতুন জোয়ার এল রে
স্বৈরাচারের সিংহাসন আজ ভেসে গেল রে ॥

বাংলার গণজাগরণে
গণতন্ত্রের আগমনে
সচেতন বাঙালির মনে সাড়া দিল রে ॥

যারা চায় স্বাধীনতা
জাগলো আজ সেই জনতা
সবার মুখে একই কথা সামনে চল রে ॥

কৃষক-মজুর ভাই ভাই
হিন্দু-মুসলিম প্রভেদ নাই
বাঁচার মতো বাঁচতে চাই, সবাই বল রে ॥

যাইতে লক্ষ্যস্থলে
দেশপ্রেমিক সকলে মিলে
জনগণের ঐক্যের বলে বিজয় হলো রে ॥

ঐক্য যদি থাকে অটল
হইবে কর্ম সফল
কৃষক-মজুর মেহনতিদল আশায় ছিল রে ॥

শোষণমুক্ত হলো না তো
ভাবছে করিম অবিরত
বাঙালি বারেবার কত রক্ত দিল রে ॥
Category: ফোক গানTag: শাহ আব্দুল করিম
Previous Post:ওই ভাই জোর জুলুমি ছাড়ো – লিরিক্স – শাহ আব্দুল করিম
Next Post:বর্তমান সমাজের ভাব দেখে ভয় পাই – লিরিক্স – শাহ আব্দুল করিম

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑