• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

ওই ভাই জোর জুলুমি ছাড়ো – লিরিক্স – শাহ আব্দুল করিম

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ফোক গান » ওই ভাই জোর জুলুমি ছাড়ো – লিরিক্স – শাহ আব্দুল করিম
ওই ভাই জোর জুলুমি ছাড়ো
মানুষ যদি হইতে চাও মানুষের সেবা করো ॥

স্রষ্টায় সৃষ্টি করেছে সবাই বলো স্রষ্টা আছে
পরিণাম রয়ে গেছে এখন যাহা করো
কলেমা নামাজ রোজা ইমান হইল বড়
ঈমান যদি ঠিক না থাকে কিসের নামাজ রোজা কর ॥

মানুষ খোদার প্রিয়পাত্র তারে না ভাবিয়া মিত্র
টাকা-পয়সা জমি জুত্র তাই ভেবেছ বড়
স্বার্থ নিয়া দলাদলি ভাইয়ে ভাইরে মার
দুর্বলেরে দায় ঠেকাইয়া বলপূর্বক ডাকাতি করো ॥

আজ যা আছে কাল রবে না টাকা পয়সা যতই কও না
শক্তি-বল-যৌবন থাকে না অবশেষে মর
মরলে কিছু সঙ্গে যায় না নিজেই বুঝতে পার
তুমি বা কার কে-বা তোমার আগে নিজের বিচার করো ॥

মানুষ হওয়ার ইচ্ছা থাকলে মানুষের সেবা করিলে
বাউল আবদুল করিম বলে মানুষ হইতে পার
হিংসা নিন্দা দিলের গুমান লোভ-লালসা ছাড়
ছয়রিপুকে বাধ্য করে প্রেমবাজারে ব্যাপার কর ॥

[কালনীর ঢেউ]
Category: ফোক গানTag: শাহ আব্দুল করিম
Previous Post:অভাবে পড়িয়া কাঁদে মনপাখি আমার – লিরিক্স – শাহ আব্দুল করিম
Next Post:জনসমুদ্রে নতুন জোয়ার এল রে – লিরিক্স – শাহ আব্দুল করিম

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑