• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

অভাবে পড়িয়া কাঁদে মনপাখি আমার – লিরিক্স – শাহ আব্দুল করিম

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ফোক গান » অভাবে পড়িয়া কাঁদে মনপাখি আমার – লিরিক্স – শাহ আব্দুল করিম
অভাবে পড়িয়া কাঁদে মনপাখি আমার
ভাব নাই মনে নিশিদিনে ভাবিতেছি অনিবার ॥

ভাবিলে কি হইবে লাভ চৌদিকে পড়েছে অভাব
দুঃখের কথা কী বলিব আর
স্বার্থ নিয়া ব্যস্ত সবাই কে দুঃখ শুনিবে কার ॥

অসতের মাত্রা বেড়েছে সতোর অভাব পড়েছে
অভাব পড়ল মানবতার
রক্ষক ভক্ষক সেজেছে মিলে না আমানতদার ॥

‘হুজুর’ বলে ঘুষ খাইলে সুদ, খাইলে মহাজন বলে
জামানার হাল চমৎকার
কী করিব কোথায় যাব ভেবে করিম বেকারার ॥
Category: ফোক গানTag: শাহ আব্দুল করিম
Previous Post:কোন দেশে যাই বল – লিরিক্স – শাহ আব্দুল করিম
Next Post:ওই ভাই জোর জুলুমি ছাড়ো – লিরিক্স – শাহ আব্দুল করিম

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑