• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

কোন দেশে যাই বল – লিরিক্স – শাহ আব্দুল করিম

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ফোক গান » কোন দেশে যাই বল – লিরিক্স – শাহ আব্দুল করিম
কোন দেশে যাই বল
সুখের আশায় দুঃখের বুঝা
বওয়া সার হইল ॥

ভাই রে ভাই, অবিচারে রাজ্য নষ্ট
জ্ঞানী গেছেন বলে
দেশ করেছে লক্ষ্মীছাড়া
স্বার্থভোগী দলে
কত অঘটন ঘটাইল
ভালো করবে বলে মাথায়
কুড়ালি মারিল ॥

ভাই রে ভাই, সাবধানে চালাইও নৌকা
সত্যের হাল ধরিয়া
কত ভালোলোকের
জাতি গেল কুসঙ্গ করিয়া।
অমানুষে সোনার দেশে
এই দুর্দিন আনিল
এখনও সময় আছে
বিচার করে চল ॥

ভাই রে ভাই, বাউল আবদুল করিম বলে
আমার এই মিনতি
কু-মানুষের সঙ্গে কভু
কর না পিরিতি
নিজের দেশের মানুষ তোদের
চিনা জানা ভালো
দরদি সেজে যারা
তোদের কাছে এল ॥

[কালনীর ঢেউ]
Category: ফোক গানTag: শাহ আব্দুল করিম
Previous Post:কেবা শত্রু কেবা মিত্র বুঝে উঠা দায় – লিরিক্স – শাহ আব্দুল করিম
Next Post:অভাবে পড়িয়া কাঁদে মনপাখি আমার – লিরিক্স – শাহ আব্দুল করিম

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑