• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

কেবা শত্রু কেবা মিত্র বুঝে উঠা দায় – লিরিক্স – শাহ আব্দুল করিম

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ফোক গান » কেবা শত্রু কেবা মিত্র বুঝে উঠা দায় – লিরিক্স – শাহ আব্দুল করিম
কেবা শত্রু কেবা মিত্র
বুঝে উঠা দায়
তাই তো দেশের অবনতি
সাধুর নিশান চোরের নায় ॥

স্বার্থপর শত্ৰুদলে
দেশে দিছে আগুন জ্বেলে
উচিত কথা বলতে গেলে
তারা আবার চোখ রাঙায় ॥

কেউ হইল কালোবাজারি
কেউ করতেছে মজুতদারি
কেউ করতেছে রিলিফ চুরি
যে যেভাবে সুযোগ পায় ॥

শান্তি পেতে আশা করি
আসলে বিপাকে পড়ি
স্বার্থ নিয়ে মারা-মারি
শেষ হয় না তাদের বেলায় ॥

গরিবের প্রশ্নই নাই
বাঁচি কি-বা মরিয়া যাই
আবদুল করিম বলে রে ভাই
সোনা বর্ষে সোনারগাঁয় ॥

[কালনীর ঢেউ]
Category: ফোক গানTag: শাহ আব্দুল করিম
Previous Post:উন্দুর মারো রে দেশের জনগণ – লিরিক্স – শাহ আব্দুল করিম
Next Post:কোন দেশে যাই বল – লিরিক্স – শাহ আব্দুল করিম

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑