• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

গরিবের স্বাধীনতা আসবে কখন – লিরিক্স – শাহ আব্দুল করিম

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ফোক গান » গরিবের স্বাধীনতা আসবে কখন – লিরিক্স – শাহ আব্দুল করিম
গরিবের স্বাধীনতা আসবে কখন
ধনী নাচে মন-আনন্দে
গরিব-কাঙালের মরণ ॥

জন্ম যারা নিল ধরায়
সবাই তো বেঁচে থাকতে চায়
মানুষ মানুষের রক্ত খায়
রাক্ষসের লক্ষণ ॥

রাক্ষস হয় স্বার্থপর সবাই
অন্তরে দয়া মায়া নাই
স্বচক্ষে যা দেখিতে পাই
ভাবি সর্বক্ষণ ॥

গরিবকে দুঃখ দিয়া
ধনীর দ্বন্দ্ব স্বার্থ নিয়া
আবদুল করিম কয়
ভাবিয়া কী করি এখন ॥
Category: ফোক গানTag: শাহ আব্দুল করিম
Previous Post:স্বাধীন দেশে মানুষের স্বাধীনতা নাই – লিরিক্স – শাহ আব্দুল করিম
Next Post:স্বাধীন দেশে থাকি আমরা স্বাধীন দেশে থাকি – লিরিক্স – শাহ আব্দুল করিম

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑