• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

মনের দুঃখ বলবো কারে – লিরিক্স – শাহ আব্দুল করিম

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ফোক গান » মনের দুঃখ বলবো কারে – লিরিক্স – শাহ আব্দুল করিম
মনের দুঃখ বলবো কারে
কেন যে বারে বারে পরে যাই ঘোর আঁধারে ॥

ভারত বিভক্ত হলো পাকিস্তান চলে এল
স্বৈরাচারে সুযোগ নিল ষড়যন্ত্র করে
রাষ্ট্রভাষা উর্দু হবে বলে তাহার পরে
ছাত্রগণ করে জীবনপণ ভাষার জন্য লড়াই করে ॥

পরে এল আইয়ুব শাসন সুখ-দুঃখ করে বরণ
তখন দেশের জনগণ ছিল ধৈর্য ধরে
বিভেদ বৈষম্যনীতি মন যাহা চায় করে
আসিল গণআন্দোলন উনিশশো উনসত্তরে ॥

পাকসেনার আগ্রাসন এল লাখ লাখ জীবন গেল
সোনার বাংলা স্বাধীন হলো নয় মাস যুদ্ধের পরে
বুক ভরা ভরসা ছিল দেশবাসীর অন্তরে
স্বৈরাচার চেপে বসলো শহীদদের রক্তের উপরে ॥

নিদারুণ স্বৈরশাসনে সীমাহীন নির্যাতনে
হতাশা এসেছে মনে প্রতারণায় পড়ে
বাংলার সাধারণ মানুষ নিরাশার আঁধারে
প্রতারক দল করে কৌশল দুঃখ দিল বারে বারে ॥

জনগণের মূল মন্ত্র সবাই চায় গণতন্ত্র
আসবে বলে ডাক পড়েছে মানুষের অন্তরে
পাখি ডাকে রাত পোহাবে আঁধার যাবে দূরে
ঊষালগ্নে জেগে উঠো মা বলে আঁখি খোল রে ॥

গণতন্ত্রে উত্তরণে দেশপ্রেমিক সর্বজনে
চলতে হবে খাঁটি মনে ধৈর্য ধারণ করে
ঐক্য শান্তি আইন-শৃংখলা শক্ত করে ধরে
সাহস করে চলতে হবে এই কঠিন কর্ম-উদ্ধারে ॥

দোদুল্য মনোভাব ছাড় নিজে নিজের দেশকে গড়ো
গণতন্ত্র কায়েম কর দুঃখ যাবে দূরে
এছাড়া যে উপায় নাই আর পড়েছি আঁধারে
আর কতদিন থাকবে করিম শোষকের কারাগারে ॥
Category: ফোক গানTag: শাহ আব্দুল করিম
Previous Post:স্বাধীন বাংলায় রে বীর বাঙালি ভাই – লিরিক্স – শাহ আব্দুল করিম
Next Post:দিন গেলে গোলমালে, মোদের দিন গেল গোলমালে – লিরিক্স – শাহ আব্দুল করিম

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑