• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

স্বাধীন বাংলায় রে বীর বাঙালি ভাই – লিরিক্স – শাহ আব্দুল করিম

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ফোক গান » স্বাধীন বাংলায় রে বীর বাঙালি ভাই – লিরিক্স – শাহ আব্দুল করিম
স্বাধীন বাংলায় রে বীর বাঙালি ভাই
শোষণহীন সমাজ ব্যবস্থা গড়ে তোলা চাই
স্বাধীন বাংলায় রে ॥

স্বাধীন হবে সুখে রবে বাংলামায়ের সন্তান
এর জন্যে দিয়েছে কত লক্ষ লক্ষ প্রাণ ॥

কত নারী স্বামীহারা ঝরে চোখের জল
পুত্রহারা হয়ে কত মা হলেন পাগল ॥

রক্তের বিনিময়ে এল বাংলার স্বাধীনতা
ভুলিব না ভুলিবার নয় অন্তরের ব্যথা ॥

শোষিত বাঙালি আর ভুলবে না কখন
এই দেশে শাসনের নামে চলবে না শোষণ ॥

বাংলা মোদের জন্মভূমি বাংলা মোদের দেশ
বাংলা মায়ের সেবা করে হউক না জীবন শেষ ॥

রাখতে বাংলার স্বাধীনতা রাখতে বাংলার মান
ধন্য তারা দিল যারা দেশের জন্য প্রাণ ॥

বাংলার সার্বভৌমত্ব রাখতে যদি চাও
শোষণের বিরুদ্ধে সবাই এক হয়ে দাঁড়াও ॥

স্বাধীন মাতৃভূমি মোদের স্বর্গ মনে করি
বাউল আবদুল করিম গায় স্বাধীন বাংলার জারি ॥
Category: ফোক গানTag: শাহ আব্দুল করিম
Previous Post:এসো প্রাণ খুলে মিলে সকলের – লিরিক্স – শাহ আব্দুল করিম
Next Post:মনের দুঃখ বলবো কারে – লিরিক্স – শাহ আব্দুল করিম

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑