• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

দিন গেলে গোলমালে, মোদের দিন গেল গোলমালে – লিরিক্স – শাহ আব্দুল করিম

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ফোক গান » দিন গেলে গোলমালে, মোদের দিন গেল গোলমালে – লিরিক্স – শাহ আব্দুল করিম
দিন গেলে গোলমালে, মোদের দিন গেল গোলমালে
ঠেকছে বাঙাল–যারা কাঙাল লাভ হলো না মূলে ॥

পাড়াগাঁয়ে বসত করা চৌদিকে সমস্যা ঘেরা
কৃষক মজুর দিশেহারা শান্তি নাই আসলে
গরিব কাঙালের পেটে ক্ষুধার আগুন জ্বলে
হিতে বিপরীত ঘটাল লেজ-কাটা বানরের দলে ॥

যারা উৎপাদন করে তারা থাকে ভাঙা ঘরে
অর্ধাহার অনাহারে ভাসে নয়নজলে
রক্ত দিয়ে স্বাধীন হলাম মুক্তি পাব বলে
শোষিতের নাই স্বাধীনতা আছে শোষকের কবলে ॥

বলবো দুঃখ কার কাছে দুঃখীর দুঃখ বেড়েছে
স্বাধীনতার ফল নিয়েছে স্বার্থপর মহলে
অন্যকিছু মানতে চায় না স্বার্থের আঘাত হলে
নির্বিচারে গুলি চলে ছাত্র-জনতার মিছিলে ॥

এখন যাহা দেখিতে পাই চলেছে ক্ষমতার লড়াই
আসলে খবর নাই দেশ কী করে চলে
স্বার্থ নিয়ে পাগল সবাই যে যাহাই বলে
দিনে দিনে অবনতি দেশ গেল রসাতলে ॥

শোষিত জনগণ হতাশা-নিরাশায় এখন
ভাবিতেছে হবে মরণ পড়ে জাঁতাকলে
করিম বলে শোষণমুক্ত সমাজ গড়তে হলে
শোষিত সব এক হয়ে যাও কৃষক মজুর সবাই মিলে ॥
Category: ফোক গানTag: শাহ আব্দুল করিম
Previous Post:মনের দুঃখ বলবো কারে – লিরিক্স – শাহ আব্দুল করিম
Next Post:শোষক তুমি হও হুশিয়ার চল এবার সাবধানে – লিরিক্স – শাহ আব্দুল করিম

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑