• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

ফুরু থাকতে যে খেইল খেলাইতাম – লিরিক্স – শাহ আব্দুল করিম

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ফোক গান » ফুরু থাকতে যে খেইল খেলাইতাম – লিরিক্স – শাহ আব্দুল করিম
ফুরু থাকতে যে খেইল খেলাইতাম
পুয়া-পুড়ি বইয়া হাততালি দিয়া
কেমন সুন্দর বিয়ার গান গাইতাম ॥

ধুলা-বালু লইয়া ঠুলি-ঠালি দিয়া
উন্দাল কাটিয়া রান্ধা বওয়াইতাম
বিরুন ভাত রানৃতাম দামান খাবাইতাম
তেনার কন্যা বানাইয়া দানে বিয়া দিতাম ॥

মামুর বাড়ি যাইতাম দুধ-কলা খাইতাম
রাইত অইলে নানির কোছছা ঘুমাইতাম
লুকালুকি খেলাইতাম আমি যখন লুকাইতাম
তুকাইয়া না পাইলে টুল্লুক দিতাম ॥

বয়স যখন নয় দাঁত পড়বার সময়
কাউয়ায় দেখলে দাঁত উঠে না বিশ্বাস করতাম
পড়া দাঁত নিয়া নানিরে দেখাইয়া
কইলার তলে দাঁত গাড়িয়া থইতাম ॥

পানিতে লামিতাম সাঁতার খেলিতাম
সাঁতার শিখবার লাগি পোকড়া আম খাইতাম
আবদুল করিম বলে ইশকুলো গেলে
মাস্টরসাব মরবার লাগি দোয়া করিতাম ॥

[কালনীর ঢেউ]
Category: ফোক গানTag: শাহ আব্দুল করিম
Previous Post:কত কথা মনে পড়ে – লিরিক্স – শাহ আব্দুল করিম
Next Post:মোদের কী হবে রে কৃষক মজুর ভাই – লিরিক্স – শাহ আব্দুল করিম

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑