• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

মোদের কী হবে রে কৃষক মজুর ভাই – লিরিক্স – শাহ আব্দুল করিম

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ফোক গান » মোদের কী হবে রে কৃষক মজুর ভাই – লিরিক্স – শাহ আব্দুল করিম
মোদের কী হবে রে কৃষক মজুর ভাই
দিন হতে দিন আসে কঠিন বাঁচার উপায় নাই
মোদের কি হবে রে ॥

ইশকুলেতে ধনীর ছেলে ধনীর পড়া পড়ে
গরিবের ছেলে-মেয়ে অনাহারে মরে ॥

ডাক্তারখানায় ডাক্তারগণ আছেন দলে দলে
গরিবে কি ঔষধ পাবে পয়সা ছাড়া গেলে ॥

কোর্ট-কাচারি খোলা আছে হইতেছে বিচার
গরিবে কি বিচার পাবে পয়সা নাই যার ॥

শোষিত বঞ্চিত যারা হলো নিরুপায়
শোষকের শোষণের পালা চলছে সর্বদায় ॥

আর কোনো ভরসা নাই করি এক ফসল
বৎসরে বৎসরে আসে দারুণ বন্যার জল ॥

বাড়ি ভাঙে ফসল নেয় বন্যার পানি আসে
জোতদার সুদখোর মহাজন সুযোগ দেখে হাসে ॥

বাড়ি জমি অল্পদামে কিনবে মহাজন
সুদের বাধন গেলে বাঁধবে গরিব কৃষকগণ ॥

শোষকের ইমারত গড়তে নেতারা পাগল
রঙবেরঙে বের হয়েছে ভোট-শিকারি দল ॥

কেহ বলে জাগো বাঙালি উড়াও জয় নিশান
কেহ বলে ধর্ম গেল জাগো মুসলমান ॥

কৃষক মজুরের কেহ গায় গুণগান
আসলে ধাপ্পাবাজি ভোট নেওয়ার সন্ধান ॥

বাউল আবদুল করিম বলে সূক্ষ্ম রাস্তা ধরো
শোষণমুক্ত সমাজ গড়ে বাঁচার উপায় করো ॥
Category: ফোক গানTag: শাহ আব্দুল করিম
Previous Post:ফুরু থাকতে যে খেইল খেলাইতাম – লিরিক্স – শাহ আব্দুল করিম
Next Post:গরিব বাঁচবে কেমন করে চিন্তা করে বুঝতে নারি – লিরিক্স – শাহ আব্দুল করিম

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑