• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

গরিব বাঁচবে কেমন করে চিন্তা করে বুঝতে নারি – লিরিক্স – শাহ আব্দুল করিম

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ফোক গান » গরিব বাঁচবে কেমন করে চিন্তা করে বুঝতে নারি – লিরিক্স – শাহ আব্দুল করিম
গরিব বাঁচবে কেমন করে চিন্তা করে বুঝতে নারি
গরিবের বাঁচার সম্বল নাই ধনীরা স্বার্থের পূজারি ॥

হাওরেতে জমি নাই অনেকের নাই ভিটে বাড়ি
অসহায় অবস্থায় আছে গরিব কাঙাল পুরুষ নারী ॥

কৃষক মজুরের সমস্যা বাড়ছে অতি তাড়াতাড়ি
অল্প জমির মালিক যারা তারা হবে দীন ভিখারি ॥

কৃষিঋণ বলে যাহা ঋণ দেওয়া হয় সরকারি
গরিব কৃষক পায় না তাহা কে করবে এই খবরদারি ॥

যেসব কাণ্ডকারখানা মুখ খুলে না বলতে পারি
দেশের মালিক হলো যারা আছে তাদের বাড়ি গাড়ি ॥

তাদের প্রয়োজনে আছে স্কুল কলেজ কোর্ট কাছারি
তাদের হুকুমে চলে বন্দুক-কামান অস্ত্রধারী ॥

শোষকের শাসন ব্যবস্থা যেখানে রয়েছে জারি
ভোটে মুক্তি আসিবে না শুঁটকির নায় বিড়াল ব্যাপারী ॥

ভোট দেয়ে অধিকার পেয়ে গরিবের দেয় মাথার বাড়ি
ভোট নেওয়া নয় ধোকা দেওয়া কাজে বলি ভোট শিকারি ॥

গরিব কাঙাল কৃষক মজুর এক যদি সব হতে পারি
বাউল আবদুল করিম বলে দুঃখের সাগর দিব পাড়ি ॥

[কালনীর ঢেউ]
Category: ফোক গানTag: শাহ আব্দুল করিম
Previous Post:মোদের কী হবে রে কৃষক মজুর ভাই – লিরিক্স – শাহ আব্দুল করিম
Next Post:গানের ভিতর প্রাণের কথা বলতে মনে চায় – লিরিক্স – শাহ আব্দুল করিম

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑