• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

কত কথা মনে পড়ে – লিরিক্স – শাহ আব্দুল করিম

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ফোক গান » কত কথা মনে পড়ে – লিরিক্স – শাহ আব্দুল করিম
কত কথা মনে পড়ে
ছোটোবেলা যা দেখেছি গ্রামবাংলার ঘরে ঘরে ॥

মানুষ অতি সরল ছিল মানুষকে বাসিত ভালো
লালসা সীমিত ছিল তখন মানুষের অন্তরে ॥

কেহ যদি দোষ করিত গরিবেও বিচার পাইত
গ্রামের বিচার গ্রামেই হইত দেশ চলিত সুবিচারে ॥

শাক-শবজির অভাব ছিল না, দধি দুগ্ধ ঘূত ছানা
খাবাইত দাওয়াতি খানা বিরুন ভাত আর মরিচা গুড়ে ॥

খেলাধুলা গানবাজনায় আনন্দ ছিল সর্বদায়
মানুষের ভালোবাসায় থাকতো মানুষ সমাদরে ॥

নিদারুণ শোষণে এখন আসিল অভাব অনটন
কৃষক মজুরের মরণ শোষণের ফাঁদে পড়ে ॥

স্বাধীন হয়ে বাঁচতে চাইলাম জীবনে কত গান গাইলাম
দুই-তিনবার স্বাধীন পাইলাম তবু থাকি অনাহারে ॥

মজতদার কালোবাজারি কেউ করে ইজারাদারি
কেহ করে রিলিফ চুরি আমলাতন্ত্রের আশ্রয় ধরে ॥

এই যুগে আর বাঁচবে না মান করিম বলে গাটুরি বান্দ
আসিবে আজলি তুফান দোহাই দিলে মানবে নারে ॥
Category: ফোক গানTag: শাহ আব্দুল করিম
Previous Post:আমি বাংলা মায়ের ছেলে – লিরিক্স – শাহ আব্দুল করিম
Next Post:ফুরু থাকতে যে খেইল খেলাইতাম – লিরিক্স – শাহ আব্দুল করিম

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑