• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

ঈদের দিন আসিল রে রমজানের রোজার পরে – লিরিক্স – শাহ আব্দুল করিম

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ফোক গান » ঈদের দিন আসিল রে রমজানের রোজার পরে – লিরিক্স – শাহ আব্দুল করিম
ঈদের দিন আসিল রে
রমজানের রোজার পরে
একে অন্যে ঈদ মোবারক
জানায় ঘরে ঘরে রে–
রমজানের রোজার পরে ॥

রোজা-নামাজ আল্লার হুকুম
বান্দার উপরে
একমাস রোজা রাখতে হয়
বৎসরে বৎসরে রে–
রমজানের রোজার পরে ॥

রোজা হয় আত্মসংযম
বুঝতে যেজন পারে
মনের ময়লা দূর করিয়া
পাকপবিত্র করে রে–
রমজানের রোজার পরে ॥

নূতন মন নূতন মিলন
এক বৎসরের পরে
ভালোবাসা মিলামিশা
পবিত্র অন্তরে রে–
রমজানের রোজার পরে ॥

দান-খয়রাত লিল্লা যাকাত
ফিতরা আদায় করে
ভবের সম্পদ ধন দৌলত
আল্লাহ দিলা যারে রে–
রমজানের রোজার পরে ॥

যে-জনে দয়া করে
এতিমের উপরে
করিম বলে আল্লাহ পাকে
তারে দয়া করে রে–
রমজানের রোজার পরে ॥
Category: ফোক গানTag: শাহ আব্দুল করিম
Previous Post:রোজার পরে আইল খুশির ঈদের দিন – লিরিক্স – শাহ আব্দুল করিম
Next Post:শোনেন জনগণ আসিল ইউনিয়ন নির্বাচন – লিরিক্স – শাহ আব্দুল করিম

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑