• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

শোনেন জনগণ আসিল ইউনিয়ন নির্বাচন – লিরিক্স – শাহ আব্দুল করিম

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ফোক গান » শোনেন জনগণ আসিল ইউনিয়ন নির্বাচন – লিরিক্স – শাহ আব্দুল করিম
শোনেন জনগণ
আসিল ইউনিয়ন নির্বাচন
ধনী-গরিব নারী-পুরুষ
ভোট আছে যার ভোট দেওন
আসিল ইউনিয়ন নির্বাচন ॥

জনগণের রায় মানিবেন
এই প্রতিজ্ঞা করিয়া
দাঁড়াইলেন প্রার্থীগণ
বাংলাদেশ জুড়িয়া
আইন শৃঙ্খলার ভিতর দিয়া
জনমত যাচাই করণ–
আসিল ইউনিয়ন নির্বাচন ॥

ভোটের জন্য যাবেন এখন
গরিব কাঙালের কাছে
গরিবদের কিছুই নাই
তবে তাদের ভোট আছে
দুঃখ কষ্ট করে বাঁচে
সয় যে কত জ্বালাতন–
আসিল ইউনিয়ন নির্বাচন ॥

প্রার্থীদের সমর্থকরা
বন্ধু-বান্ধব মিলিয়া
জনগণের কাছে যাবেন
যার-তার বক্তব্য নিয়া
চেষ্টা করবেন প্রাণ খুলিয়া
দিবারাত্র সর্বক্ষণ–
আসিল ইউনিয়ন নির্বাচন ॥

মজুরকে মজুরি দিয়া
মিছিলে নিবেন এখন
দেখাইতে জনগণকে
কার ভোটার কতজন
এলাকা করিয়া ভ্রমণ
চা-পান চুরট খাওন
আসিল ইউনিয়ন নির্বাচন ॥

গরিব কাঙালকে কাছে
বসাইবেন হাত ধরে
মনে সান্ত্বনা দিবেন
আদর যত্ন করে
দেখা যায় ভোটের পরে
হয় কত পরিবর্তন–
আসিল ইউনিয়ন নির্বাচন ॥

বাউল আবদুল করিম বলে
ভোট দাও যারে মনে চায়
ভুলিও না প্রলোভনে
টাউট দালালের কথায়
ভালো লোকে ভোট যেন পায়
এই আমাদের প্রয়োজন–
আসিল ইউনিয়ন নির্বাচন ॥
Category: ফোক গানTag: শাহ আব্দুল করিম
Previous Post:ঈদের দিন আসিল রে রমজানের রোজার পরে – লিরিক্স – শাহ আব্দুল করিম
Next Post:মশারি নাই সুযোগ পাইল নিদারুণ মশায় – লিরিক্স – শাহ আব্দুল করিম

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑