• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

রোজার পরে আইল খুশির ঈদের দিন – লিরিক্স – শাহ আব্দুল করিম

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ফোক গান » রোজার পরে আইল খুশির ঈদের দিন – লিরিক্স – শাহ আব্দুল করিম
রোজার পরে আইল
খুশির ঈদের দিন
যে-রোজার বদলা দিতে
আল্লাহ নিজে রয় জামিন ॥

রোজা রেখে সাচ্চা দিলে
ইমান বিশ্বাসের বলে
শিশু যেমন মায়ের কোলে
জনম নিল নবীন ॥

ধুয়ে মুছে মনের কালি
মুখে আল্লাহ আল্লাহ বলি
একে অন্যে গলাগলি
কেউ কারে বাসে না ভিন ॥

বাদ-বিসম্বাদ সবাই ভুলে
আল্লাহু আকবর বলে
দাঁড়াইল এক সামিলে
ভেদ নাই ধনী-দীনহীন ॥

ইসলামে সৌন্দর্য কত
ভেসে উঠলো ছবির মতো
ধনীর কাছে আহ্লাদিত
অসহায় এতিম মিসকিন ॥

যা চেয়েছেন আল্লাহ-নবি
আজ ভেসেছে সেই ছবি
আমলনামায় লেখা হবি
কে কঠিন কে মোমিন ॥

যে আনন্দ আজ দেখা যায়
যে শান্তির বাতাস লাগে গায়
আবদুল করিম তাহাই চায়
খুশি হউক আসমান-জমিন ॥
Category: ফোক গানTag: শাহ আব্দুল করিম
Previous Post:ওসমানীর স্মৃতিচিহ্ন ওই ওসমানী উদ্যান – লিরিক্স – শাহ আব্দুল করিম
Next Post:ঈদের দিন আসিল রে রমজানের রোজার পরে – লিরিক্স – শাহ আব্দুল করিম

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑