• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

ওসমানীর স্মৃতিচিহ্ন ওই ওসমানী উদ্যান – লিরিক্স – শাহ আব্দুল করিম

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ফোক গান » ওসমানীর স্মৃতিচিহ্ন ওই ওসমানী উদ্যান – লিরিক্স – শাহ আব্দুল করিম
ওসমানীর স্মৃতিচিহ্ন
ওই ওসমানী উদ্যান
যেখানে হয় বিজয়মেলা
গাই তখন বিজয়ের গান ॥

সেনাপতি আতাউল গনি
আছে যার নামের ধ্বনি
ডাকনাম ছিল ওসমানী
সিলেটের কৃতী সন্তান ॥

এই সোনার বাংলায় যখন
আসে পাকসেনার আক্রমণ
সাধারণ লোক ভাবে তখন
কী করে বাঁচিবে প্রাণ ॥

শেখ মুজিব ঘোষণা দিলেন
ওসমানী দায়িত্ব নিলেন
মুক্তিবাহিনী হলেন
মিলে হিন্দু-মুসলমান ॥

ওসমানীর নেতৃত্বে তাই
চলিল পাল্টা লড়াই
বলিতে মনে ব্যথা পাই
গেল লক্ষ লক্ষ প্রাণ ॥

করিম বলে, সাহস করে
বীরবাঙালি অস্ত্র ধরে
দীর্ঘ নয়মাস যুদ্ধ পরে
উড়িল বিজয়নিশান ॥
Category: ফোক গানTag: শাহ আব্দুল করিম
Previous Post:ছেলেমেয়ে আছ যারা শিক্ষা-দীক্ষার প্রয়োজন – লিরিক্স – শাহ আব্দুল করিম
Next Post:রোজার পরে আইল খুশির ঈদের দিন – লিরিক্স – শাহ আব্দুল করিম

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑