• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

ছেলেমেয়ে আছ যারা শিক্ষা-দীক্ষার প্রয়োজন – লিরিক্স – শাহ আব্দুল করিম

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ফোক গান » ছেলেমেয়ে আছ যারা শিক্ষা-দীক্ষার প্রয়োজন – লিরিক্স – শাহ আব্দুল করিম
ছেলেমেয়ে আছ যারা
শিক্ষা-দীক্ষার প্রয়োজন
আসলে ভুল করিও না
ধরো উস্তাদের চরণ ॥

যারা এই সোনার বাংলায়
গরিবকুলে জন্ম নিলায়
যেভাবে বেঁচে থাকা যায়
সময়ে চেষ্টা করণ ॥

দেশ যখন স্বাধীন হলো তাই
সবাই বেঁচে থাকতে চাই
দিনমজুরের মজুরি নাই
উপায় কী বল এখন ॥

বিপন্ন লোক যারা আছে
দুঃখ-কষ্ট করে বাঁচে
ধনী যারা রঙ্গে নাচে
গরিব কাঙালের মরণ ॥

ক্ষুধায় খাদ্য মিলে না যার
রোগ হলে নাই ঔষধ ডাক্তার
বেঁচে থাকার উপায় নাই আর
ভাবি মনে সর্বক্ষণ ॥

ধরল না ফল আশার গাছে
এই দুঃখ বলবো কার কাছে
আবদুল করিম বেঁচে আছে
সুখ-দুঃখ করে বরণ ॥
Category: ফোক গানTag: শাহ আব্দুল করিম
Previous Post:এবার ফসল ভালো দেখা যায়-বা চাচাজি – লিরিক্স – শাহ আব্দুল করিম
Next Post:ওসমানীর স্মৃতিচিহ্ন ওই ওসমানী উদ্যান – লিরিক্স – শাহ আব্দুল করিম

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑