• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

এবার ফসল ভালো দেখা যায়-বা চাচাজি – লিরিক্স – শাহ আব্দুল করিম

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ফোক গান » এবার ফসল ভালো দেখা যায়-বা চাচাজি – লিরিক্স – শাহ আব্দুল করিম
এবার ফসল ভালো দেখা যায়-বা চাচাজি
এবার ফসল ভালো দেখা যায়
ফাল্গুনে বর্ষিল মেঘ
জমি যাহা চায়-বা চাচাজি ॥

ফসলের নমুনা দেখলে
পেটের ভুক পালায়
ধনী-গরিব সকলের মনে
ভরসা জাগায়-বা চাচাজি ॥

শিলাবৃষ্টি অকাল বন্যায়
বারে-বার চাতায়
রাইত হইলে ঘুমে ধরে না
নানান চিন্তায়-বা চাচাজি ॥

ইরি বোরো ফসল করি
ভাটি এলাকায়
এক ফসল বিনে আমাদের
নাই অন্য উপায়-বা চাচাজি ॥

করিম বলে দোয়া করিও
আল্লায় যেন বাঁচায়
যেতা করিয়া গিরস্তি করছি
কইবার কথা নায়-বা চাচাজি ॥
Category: ফোক গানTag: শাহ আব্দুল করিম
Previous Post:ও নদী রে, তোর খেলা দেখিব কত আর – লিরিক্স – শাহ আব্দুল করিম
Next Post:ছেলেমেয়ে আছ যারা শিক্ষা-দীক্ষার প্রয়োজন – লিরিক্স – শাহ আব্দুল করিম

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑