• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

ও নদী রে, তোর খেলা দেখিব কত আর – লিরিক্স – শাহ আব্দুল করিম

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ফোক গান » ও নদী রে, তোর খেলা দেখিব কত আর – লিরিক্স – শাহ আব্দুল করিম
ও নদী রে,
তোর খেলা দেখিব কত আর
এপার ভাঙো ওপার গড়ো
উদ্দেশ্য কী হয় তোমার ॥

কত কষ্টে তোমার কূলে
বান্ধে মানুষ বাড়িঘর
কোনদিন যে ভাঙিয়া নিবায়
জানে না খবর
কালবৈশাখে দেখিতে পাই
দুরন্ত গতি তোমার ॥

ভাঙো গড়ো হাসাও কাঁদাও
আছে তোমার শক্তি-বল
অকালে ডুবাও যে কত
কৃষকের ফসল
দেখি তোমায় বড় চঞ্চল
আসিলে জ্যৈষ্ঠ-আষাঢ় ॥

বরাক নামে সিলেট এসে
চলেছ দুই নাম ধরে
কুশিয়ারা দিশেহারা
কখন কী করে
বসে কালনী নদীর তীরে
ভাবছে করিম অনিবার ॥
Category: ফোক গানTag: শাহ আব্দুল করিম
Previous Post:সরল তুমি নাম যে তোমার সরলা – লিরিক্স – শাহ আব্দুল করিম
Next Post:এবার ফসল ভালো দেখা যায়-বা চাচাজি – লিরিক্স – শাহ আব্দুল করিম

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑