• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

সরল তুমি নাম যে তোমার সরলা – লিরিক্স – শাহ আব্দুল করিম

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ফোক গান » সরল তুমি নাম যে তোমার সরলা – লিরিক্স – শাহ আব্দুল করিম
সরল তুমি নাম যে তোমার সরলা
শান্ত অতি শুদ্ধমতি
সবাই বলে মন ভালা ॥

দেখলে শ্ৰদ্ধা হয় অন্তরে
কত ছেলে ভক্তিভরে
মা বলে সম্বোধন করে
নিতে চায় চরণধুলা ॥

জানি না কী কর্মফলে
তুমি সঙ্গিনী হলে
হঠাৎ করে গেলে চলে
আমায় ফেলে একেলা ॥

বাঁধা আছি প্রেমঋণে
ভাবি সদা নিশিদিনে
বাঁচে না প্রাণ তুমি বিনে
সাহে না বিচ্ছেদজ্বালা ॥

দয়ালের দয়ার বলে
জন্ম তোমার শুদ্ধজলে
সরল বলে তাই তো হলে
করিমের গলার মালা ॥
Category: ফোক গানTag: শাহ আব্দুল করিম
Previous Post:ওগো পিয়ারি মন কেন মোর করিলে চুরি – লিরিক্স – শাহ আব্দুল করিম
Next Post:ও নদী রে, তোর খেলা দেখিব কত আর – লিরিক্স – শাহ আব্দুল করিম

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑