• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

পিরিতের ফল রে বন্ধু বুঝিলাম এখন – লিরিক্স – শাহ আব্দুল করিম

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ফোক গান » পিরিতের ফল রে বন্ধু বুঝিলাম এখন – লিরিক্স – শাহ আব্দুল করিম
পিরিতের ফল রে বন্ধু বুঝিলাম এখন
আগে তো জানি না আমি
প্রেম করলাম যখন রে
বন্ধু বুঝিলাম এখন ॥

পড়ে তোমার প্রেমের ফান্দে
মন কান্দে প্রাণ কান্দে
প্রেম করিলাম মনানন্দে
জানিয়া আপন রে বন্ধু
বুঝিলাম এখন ॥

তুমি হও জগৎস্বামী
তুমি সবার অন্তর্যামী
অন্য কিছু চাই না আমি
চাই তোমার চরণ রে
বন্ধু বুঝিলাম এখন ॥

আমি চির-অপরাধী
তাই তো তোমার কাছে কাঁদি
আপন ঘরে ছয়জন বাদি
করে জ্বালাতন রে বন্ধু
বুঝিলাম এখন ॥

তোমার বিচ্ছেদ-অনলে
বুক ভাসে নয়নজলে
বাউল আবদুল করিম বলে
সামনে মরণ রে বন্ধু
বুঝিলাম এখন ॥
Category: ফোক গানTag: শাহ আব্দুল করিম
Previous Post:বন্ধুয়া রে, কোন প্রাণে ছাড়িতে চাও বলো – লিরিক্স – শাহ আব্দুল করিম
Next Post:তুমি বোঝো না রে বন্ধু বোঝে না ব্যথিতের বেদনা – লিরিক্স – শাহ আব্দুল করিম

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑