• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

বন্ধুয়া রে, কোন প্রাণে ছাড়িতে চাও বলো – লিরিক্স – শাহ আব্দুল করিম

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ফোক গান » বন্ধুয়া রে, কোন প্রাণে ছাড়িতে চাও বলো – লিরিক্স – শাহ আব্দুল করিম
বন্ধুয়া রে, কোন প্রাণে ছাড়িতে চাও বলো।
তোমার লাগি কলঙ্ক-নাম জগতে হইল
কোন প্রাণে ছাড়িতে চাও বলো ॥

আপন ঘরে ছয়জন বাদি সর্বদা বিবাদ
তোমারে দেখিব বলে পোড়া মনে সাধ
তুমি আমার আকাশের চাঁদ লোকে বলে কালো
কোন প্রাণে ছাড়িতে চাও বলো ॥

যার প্রেমে যে হয় রে পাগল রূপ দেখিয়া চোখে
আপন মনে ভালো জেনে স্থান দেয় যারে বুকে
দোষী কউক জগতের লোকে তার জন্যে সে ভালো
কোন প্রাণে ছাড়িতে চাও বলো ॥

বুকের দুঃখ রেখে বুকে ভাসি নয়নজলে
কইতাম মনের দুঃখ পাইলে নিরলে
বাউল আবদুল করিম বলে কত আশা ছিল
কোন প্রাণে ছাড়িতে চাও বলো ॥
Category: ফোক গানTag: শাহ আব্দুল করিম
Previous Post:কার কাছে দাঁড়াব আমি বলো না – লিরিক্স – শাহ আব্দুল করিম
Next Post:পিরিতের ফল রে বন্ধু বুঝিলাম এখন – লিরিক্স – শাহ আব্দুল করিম

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑