• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

কার কাছে দাঁড়াব আমি বলো না – লিরিক্স – শাহ আব্দুল করিম

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ফোক গান » কার কাছে দাঁড়াব আমি বলো না – লিরিক্স – শাহ আব্দুল করিম
কার কাছে দাঁড়াব আমি বলো না
আমার বলতে তুমি বিনা
আর যে কিছু রইল না
কার কাছে দাঁড়াব আমি বলো না ॥

আমি তোমার আশা করি
দেখলে বাঁচি নইলে মরি
বন্ধু তোমার চরণ ধরি
করিও না ছলনা ॥

তোমার প্রেমে সর্বহারা
বসত করি পাগলপাড়া
হয়েছি পাগলের ধারা
মুই অভাগী ললনা ॥

আপন ঘরে আছে বাদি
এই যন্ত্রণায় সদায় কাঁদি
আমি মহা অপরাধী
তাই তো দয়া হলো না ॥

করিম বলে ইহলোকে
এই দুঃখ রইল বুকে
তোমায় নিয়ে থাকব সুখে
সে দিন আমার এল না ॥
Category: ফোক গানTag: শাহ আব্দুল করিম
Previous Post:আমি জ্বালায় জ্বলিয়া মরি রে বন্ধুয়া – লিরিক্স – শাহ আব্দুল করিম
Next Post:বন্ধুয়া রে, কোন প্রাণে ছাড়িতে চাও বলো – লিরিক্স – শাহ আব্দুল করিম

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑